যশোর প্রতিনিধি:কবি-সাহিত্যিকদের অংশগ্রহণে দুই দিনব্যাপী পূর্বপশ্চিম সাহিত্য উৎসবের উদ্বোধন হয়েছে যশোরে। জ্যেষ্ঠ কবি-সাহিত্যিকদের সঙ্গে তরুণ, নবীনদের মিলনমেলায় পরিণত হয় উৎসব। সাহিত্য সাংস্কৃতিক সংগঠন ‘পূর্বপশ্চিম'’ এর আয়োজনে আজ যশোরের রামনগর ইউনিয়নে একটি বেসরকারী সংস্থার হল রুমে এ সাহিত্য উৎসবের উদ্বোধন করেন কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক